প্রিলিমিনারি ফেজ নিয়োগ পরীক্ষা মার্চ মাসে

 প্রিলিমিনারি ফেজ নিয়োগ পরীক্ষা মার্চ মাসে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে। এ পর্বে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (প্রাগম) সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, এসএসসি পরীক্ষার পরপরই সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি প্রস্তুতি শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এরপর তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

শিগগিরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃসভায় দিন-তারিখ ঠিক করা হবে। গত বছর ২৪ জুন থেকে ৮ জুলাই তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদনপত্র গ্রহণ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ