তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, কুয়েট ও রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ডাউনলোড করা হচ্ছে। গ্রুপের ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
চুয়েট, কুয়েট ও রুয়েট স্নাতক স্তরের সমন্বিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আসন বিন্যাস ও রোল নম্বর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, যে সমস্ত আবেদনকারীরা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য চুয়েট, চুয়েট এবং রুয়েটের সম্মিলিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন, তাদের আবেদনের আইডি অনুসারে রোল নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের সাথে সংযুক্ত করা হয়েছে।

0 মন্তব্যসমূহ